দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন, ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ মূলত তেলকেন্দ্রিক।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে তারা কারও নির্দেশ মানে না এবং শুধুমাত্র নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়।
লাভরভের দাবি, যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষায় যেকোনো উপায়—অভ্যুত্থান, অপহরণ বা সম্পদসমৃদ্ধ দেশের নেতাদের হত্যা—ব্যবহার করতে প্রস্তুত।
তিনি আরও অভিযোগ করেন, বিশ্ব জ্বালানি বাজারে আধিপত্য বিস্তারের একটি নীতি অনুসরণ করছে ওয়াশিংটন।
লাভরভ বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের ভিত্তিকে দুর্বল করছে এবং এর পরিবর্তে ‘শক্তিই ন্যায়ের উৎস’ এমন ধারণা কার্যকর হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
/অ